কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে মুকুল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে সেচ পাম্প (মোটর) চালাতে গিয়ে তিনি বিদ্যুত্স্পৃষ্টে মারা যান। নিহত মুকুল উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের আব্দার মণ্ডলের ছেলে। নিহতের প্রতিবেশী স্কুলশিক্ষক আব্দুল ওয়াদুদ হোসেন জানান, সকালে মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গেলে মুকুল বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়।