রংপুর বিভাগে বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে শাকসবজির বীজ বিতরণের জন্য প্রণোদনা দিয়েছে সরকারের কৃষি মন্ত্রণালয়। এই প্রণোদনায় বন্যাকবলিত রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর জেলার কৃষকরা বিনা মূল্যে ১৪ ধরনের শাকসবজির বীজ পাবেন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক ড. সরওয়ারুল আলম বলেন, আমরা পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছি। জেলা প্রশাসক ও কৃষি বিভাগের কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা ও ইউনিয়ন কর্মকর্তাদের সঙ্গে অনলাইন মিটিং সম্পন্ন করলে শাকসবজির বীজ বিতরণ শুরু করা হবে।