অবৈধভাবে মাছ ধরার সময় ছয় জেলে আটক

প্রবেশ নিষিদ্ধকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৪৬ নম্বর কম্পার্টমেন্টের খালে অবৈধভাবে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার সকালে ট্রলার ও মালামালসহ তাদের আটক করা হয়। আটক জেলেরা সবাই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, বন বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি ট্রলার, নিষিদ্ধ একটি কাটি জাল, গুঁড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহূত আনুষঙ্গিক মালামালসহ ছয় জেলেকে আটক করে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।