ওসমানপুর সোনালী ব্যাংক শাখা ফের লকডাউন

দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংক ওসমানপুর বাজার শাখা ব্যবস্থাপকসহ পাঁচ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ব্যাংক শাখাটি ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছেন।

ইতিপূর্বে ঐ শাখার দুই জন কর্মচারীর করোনা শনাক্ত হলে ব্যাংকটি সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল। ১৫ দিনের লকডাউন ঘোষণার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহমেদ নিশ্চিত করেছেন।