ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট অঞ্জন রায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করাতে দিলে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
গত ৩ মার্চ থেকে তিনি ফুলপুর ও তারাকান্দা উপজেলায় অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য করোনাক্রান্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করেন। এ পর্যন্ত তিনি একাই ৮০০ নমুনা সংগ্রহ করেছেন। অঞ্জন রায় বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।