আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। দুপুর ২টা হতে অনলাইন দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২,পুল এ-র খেলা হবে। বাংলাদেশ আজ প্রথম ১ম রাউন্ডে জার্মানির, দ্বিতীয় রাউন্ডে বেলারুশ এবং তৃতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে খেলবে। প্রতিটি ম্যাচ ছয়টি বোর্ডে অনুষ্ঠিত হবে। যার মধ্যে দুইটিতে ওপেন ক্যাটাগরি, দুইটি মহিলা ক্যাটাগরি, একটি অনূর্ধ্ব-২০ ক্যাটাগরির এবং একটি অনূর্ধ্ব-২০ বালিকা ক্যাটাগরির দাবাড়ুরা খেলবে। ১৬ আগস্ট পর্যন্ত রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে খেলা হবে এবং শীর্ষস্থান পাওয়া ৩টি দল টপ ডিভিশনে উন্নীত হবে।