শোক দিবসে শ্রদ্ধা জানাবে আবাহনী

আবাহনীর প্রতিষ্ঠাতা শহিদ শেখ কামালের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সারা দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে আবাহনী। কোভিড-১৯-এর কারণে  সব অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে পালন করবে বলে ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল স্বাক্ষরিত পত্রে জানায় আবাহনী। আজ রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা ও আবাহনীর পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশেষ মোনাজাত হবে। শনিবার সকাল ১০টায় মরহুমের বনানীস্থ মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ, দিনব্যাপী কোরআন খতম, বাদ জোহর দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ এবং ক্লাব ভবনে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে