নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি: উপদেষ্টা প্রতিষ্ঠান টিএসএল কিছু সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ দিতে যাচ্ছে। কম্পিউটার চালনায় পারদর্শীদেরকে অগ্রাধিকার। প্রাথমিক ভিত্তিতে নির্বাচনের পর টিএসএল কর্তৃক পরিচালিত প্রশিক্ষণে অংশগ্রহণ ও প্রশিক্ষণশেষে পরীক্ষায় উত্তীর্ণতা সাপেক্ষে কোম্পানীর নিয়ম অনুযায়ী নিয়োগ নিশ্চিত করা হবে। প্রার্থীগণকে ই-মেইলে ছবিসহ জীবন-বৃত্তান্ত প্রেরণ করতে বলা হল। tslnetbd@gmail.com সিকে-১০০৭

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়, দিলারপুর, পো: করিমপুর, উপজেলা: নরসিংদী সদর, জেলা:নরসিংদী এর জন্য বিধিমোতাবেক শূন্য পদে একজন প্রধান শিক্ষক (ইংরেজীতে দক্ষ) আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ আগামী ২৯-০৮-২০২০ইং এর মধ্যে মূল সনদের ফটোকপি/ প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি ছবিসহ দরখাস্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর উপরোক্ত ঠিকানায় প্রেরণ করুন। পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। —সভাপতি।            সিকে-১০০৯

জরুরি নিয়োগ বিজ্ঞপি্ত: একটি প্রতিষ্ঠিত নির্মাণ প্রতিষ্ঠানে নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করা হবে। ১) প্রজেক্ট ইঞ্জিনিয়ার ২ জন, বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল), নির্মাণ কাজের অভিজ্ঞতা কমপক্ষে ১০ বত্সর। ২) সহকারী প্রজেক্ট ইঞ্জিনিয়ার ৪ জন, বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)। ৩) ডেপুটি ম্যানেজার ৪ জন, বিএসসি/বিকম/বিবিএ। ৪) কম্পিউটার অপারেটর ২ জন, বিকম/ বিএ আইসিটি, অফিস প্যাকেজসহ E-GP Tender ইত্যাদি কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ২, ৩ ও ৪ নং পদের জন্য কমপক্ষে ৫ বত্সর নির্মাণ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও পূর্ণ জীবনবৃত্তান্তসহ অতিসত্বর নিম্নলিখিত ঠিকানায় আবেদনের জন্য বলা হলো। এম জামাল এন্ড কোম্পানী লিমিটেড, জামাল প্যালেস, বাড়ী নং ২০/১, রোড নং ১৫ (নতুন), ২৮ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯। মোবাইল- ০১৭২৯৭১৩৫৯৪, ০১৭১০৭০৩১১৩।     সিকে-১০১৪

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধিমোতাবেক সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা সদরে অবস্থিত জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর-বৈদ্যজামতৈল এর জন্য শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ দিনের মধ্যে ১ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতার সনদ ও অনাপত্তির সার্টিফিকেটসহ প্রধান শিক্ষক বরাবর আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রকাশ থাকে যে, উল্লিখিত পদে পূর্বে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। —প্রধান শিক্ষক, জেডিপি বালিকা উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ।             সিকে-১০০৮