সাংবাদিকদের জন্য সুরক্ষাসামগ্রী দিল আর কিউব ফাউন্ডেশন

আর কিউব ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের কাছে সহস্রাধিক মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার প্রদান করেন আর কিউব ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম প্রধান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও বিশিষ্ট সাংবাদিক জামাল উদ্দিন জামাল এবং ফাউন্ডেশনের কর্মকর্তা জামাল উদ্দিন দুলাল, মো. ফারুক হোসেন পিন্টু, রহমত কবির প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি