জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন গোড়ান চটবাড়ী পাম্প হাউজ এলাকায় ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দা সালমা জাফরিনসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি