লেবাননে বিক্ষোভ দমনে জরুরি অবস্থা জারির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল পার্লামেন্টে পাশ করা এসংক্রান্ত এক বিলে সেনাবাহিনীর ক্ষমতাও বাড়ানো হয়েছে। এর ফলে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। খবর আলজাজিরার
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পরের দিন ৫ আগস্ট দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করেছিল মন্ত্রিসভা। এর অনুমোদন গতকাল দেওয়া হয়। একই সঙ্গে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো হয়েছে। এর ফলে সেনাবাহিনী বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে। এছাড়া সেনাবাহিনী ঘরে প্রবেশ করতে পারবে এবং গ্রেপ্তার করতে পারবে। দেশের সামরিক আদালতে বিচারিক কার্যক্রম চালানো যাবে।