কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রের মৃত্যু

মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এক বাংলাদেশি ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম শাবাব আহমেদ আলভী।  গত ১০ আগস্ট মন্ট্রিয়লে এ বাস দুর্ঘটনা ঘটে। বাবা মা’র একমাত্র সন্তান ২৭ বছরের যুবক আলভী সম্প্রতি ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। আলভীর মরদেহ বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তার বন্ধুরা। আলভীর মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শোক প্রকাশ করেছেন।