এক মুজিবুর জ্যোতি ভরপুর

নিকটের লাল দূরের মৃণাল

সম্ভাবনার

 

ছায়া-প্রজাপতি মেঘের মিনতি

কুল ইশারার

 

জটিল অদ্য কলা-নৈবদ্য

খেয়া নৌকার

 

রক্তের টান জাতি-সম্মান

মুক্ত জোয়ার

 

সম্পন্ন গুণ শুদ্ধ আগুন

কাল-সমতার

 

মাটির সুনাম মঙ্গলধাম

ভরা মমতার

 

জনকের মুখ শিখা উন্মুখ

সাফল্য-সার

এক মুজিবুর জ্যোতি ভরপুর

সারা বাংলার