গোলাপ

হঠাত্ রঙিন গোলাপ দেখে

মুজিব বলে ভুল করি,

কোথায় পেলি অমন কুসুম

সোনার বাংলা আ-মরি :

কোথায় পেলি পদ্মা-মেঘনা

কার নামে সে কুলু কুলু

মসজিদে তোর প্রাণের আজান

মন্দিরে তোর উলু!