বৈশ্বিক বিমানবন্দরগুলো ব্যবসা বহুমুখীকরণে ঝুঁকছে

বিমান উড্ডয়ন ও অবতরণের বাইরেও নানা ব্যবসায় কেন্দ্রস্থল বিমানবন্দর। নভেল করোনা ভাইরাসের আঘাতে সব ব্যবসাই ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতির তালিকায় বিমানবন্দরগুলোও রয়েছে। বাদ যায়নি বিমানবন্দরগুলোর মধ্যে অবস্থিত ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোও। কারণ বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী যাত্রী চলাচল ৯৬ শতাংশ পর্যন্ত কমেছে। এ অবস্থায় বিশ্বের অনেক বিমানবন্দর খুচরা বিক্রেতাদেরকে নানাভাবে সহায়তা দিচ্ছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর শুল্কমুক্ত পণ্য ক্রয়ের জন্য মানুষের যাতায়াতকে বৈধতা দিয়েছে। আবার কেউ পার্কিংয়ের জায়গাকে মুভি থিয়েটারে পরিণত করেছে। কেউ বিমানবন্দরের অব্যবহূত জমিকে নবায়নযোগ্য জ্বালানি ফার্ম স্থাপনের মতো পদক্ষেপ নিয়েছে।