চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের মোট দেশজ উত্পাদন (জিডিপি) কমেছে ২০ শতাংশ। গত ১১ বছরের মধ্যে এটিই যুক্তরাজ্যের সবচেয়ে গভীর অর্থনৈতিক মন্দা। এমনিতেই যুক্তরাজ্যের অর্থনীতিতে নানা ধরনের চাপ ছিল ফলে বছরের প্রথম প্রান্তিকে জিডিপি কমেছিল দুই শতাংশ। এরপর নভেল করোনা ভাইরাসের কারণে দেশটিতে অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হয়। ফলে দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি আরো ব্যাপকভাবে কমে যায়। আর পরপর দুই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমলে সেটিকে মন্দা হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে সবচেয়ে বেশি মন্দা দেখা গেছে সেবা খাতে।
—নাঈমা সুলতানা