আপনার রাশিফল

১৫ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৩১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৪ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৬। শুভ বার:  শুক্র ও রবি। শুভ রত্ন: রুবী ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কারো সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। কোনো কাজ অসম্পূর্ণ রাখা ঠিক হবে না। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বাড়িতে আগত অতিথিদের সঙ্গে আনন্দে সময় কাটতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো ঠিক হবে না। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক কোনো কাজে নিজেকে জড়াতে পারেন। সেক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। বেকারদের কারো কর্মসংস্থান- প্রাপ্তির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।