গোপালগঞ্জে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২০০৯। শুক্রবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ৮ হাজার ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৭১৮ জন, টুঙ্গিপাড়ায় ২৯৩ জন, কোটালীপাড়ায় ৩৩৭ জন, কাশিয়ানীতে ৩৪৭ জন ও মুকসুদপুর উপজেলায় ৩১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।