খুলনায় প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে যুবক নিহত

খুলনায় শুক্রবার প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জনি মোল্লা (৩২)। সে তেরখাদা উপজেলার জয়সেনা গ্রামের মৃত লুত্ফর মোল্লার ছেলে। তেরখাদা থানার ওসি স্বপন রায় জানান, ঐ গ্রামের দেউড়ির খালে ঘুনি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশী খোরশেদসহ কয়েক জনের সঙ্গে জনি মোল্লার কথা কাটাকাটি হয়। এ সময় তারা জনি মোল্লাকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।