আর্সেনালে উইলিয়ান

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ানকে তিন বছরের চুক্তিতে দলে টেনেছে আর্সেনাল। চেলসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নবায়নের প্রস্তাব পেলেও তাতে সাড়া দেননি উইলিয়ান, ফলে তাকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবেই পেয়েছে চেলসির নগরপ্রতিদ্বন্দ্বীরা। চেলসিতে সাত মৌসুমে ৩৩৯ ম্যাচ খেলে দুটো প্রিমিয়ার লিগ আর একটি ইউরোপা জেতা এই খেলোয়াড়কে দলে টেনে আর্সেনাল কোচ আর্তেতা বলেন, ‘সে আমাদের জন্য পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড় বনে যেতে পারে। উইংয়ে শক্তি বাড়ানোর জন্যই তাকে দলে টানা হয়েছে।’