জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কাপাসিয়ায় শিক্ষা উপকরণ ও খাদ্যদ্রব্য বিতরণ

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা?নের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়ালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন দরিদ্র শিক্ষার্থী পরিবারের মধ্যে খাতা, কলম, পেনসিল বক্স, স্কেল, গুঁড়ো দুধ ,ডাল ও শাকসবজি বিতরণ করা হয়। উজলী দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমতাজ উদ্দীনের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মানবতার ঘর’ থেকে এগুলো বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ইউসুফ খান। আর্থিক সহযোগিতা করেছেন মো. আবু ইউসুফ খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জুবায়ের আলম জুয়েল, টোক বাজার বণিক সমিতি, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, দুদক কর্মকর্তা মতিউর রহমান মতি। —প্রেস বিজ্ঞপ্তি