জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষকিী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। সংগঠনটির পক্ষ থেকে সকালে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এর নেতৃবৃন্দ।
এসময় বিএনএ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। যার জন্ম না হলে এই বাংলাদেশ হতো না, যিনি জীবনের বেশিরভাগ সময়ই জেলে কাটিয়েছেন, যার জীবন-যৌবন এই দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন, তাকে কিছু বিপথগামীরা হত্যা করেছে।তারা ভেবে ছিলো তাকে হত্যার মধ্যদিয়ে এই দেশকে আবারও পিছনে নিয়ে যাবে,পরাধীন করে দিবে এই জাতিকে। কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর। তার নির্দেশে আমরা সব সময় প্রস্তুত আছি এবং বর্তমানে করোনা মোকাবিলা করার জন্য প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছি।
আরও পড়ুন: চরভদ্রাসনে আজিজুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সংগঠনটির সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য আমরা প্রধানমন্ত্রীর নিদর্শনা পাওয়ামাত্র জীবন বাজি রেখে মাঠে নেমে কাজ করতে প্রস্তুত আছি।
ইত্তেফাক/এসি