টিকটকের ডাটা সংগ্রহ নিয়ে তদন্তের দাবি

গ্রাহক ডাটা সংগ্রহ এবং সেগুলোর প্রক্রিয়াকরণ চর্চা নিয়ে টিকটকের ওপর তদন্ত চালাতে বৃহস্পতিবার মার্কিন ফেডারেল ট্রেড কমিশনকে (এফটিসি) অনুরোধ জানিয়েছেন দুই রিপাবলিকান সিনেটর। চিঠিতে তদন্তের অনুরোধ জানিয়েছেন সিনেট কমার্স সাবকমিটি অন কনজিউমার প্রোটেকশনের চেয়ারম্যান জেরি মোরান এবং সিনেট কমার্স সাবকমিটি অন কমিউনিকেশনস, টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড দ্য ইন্টারনেটের চেয়ারম্যান জন থুন।

সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত লাখো মার্কিন গ্রাহকের ডেটা জোগাড় ও স্থানান্তর করেছে টিকটক, যে বিষয়টি প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে এফটিসির কাছ থেকে নির্দিষ্ট জবাব চেয়েছেন দুই সিনেটর। এফটিসি চেয়ারম্যান জোসেফ সিমন্সকে দেওয়া ঐ চিঠিতে বলছে, ‘টিকটকের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তারা ডিভাইসের ‘মিডিয়া অ্যাকসেস কনট্রোল’ (ম্যাক) অ্যাড্রেস সংগ্রহ করেছে, সাধারণত টার্গেটেড বিজ্ঞাপনের জন্য এগুলো ব্যবহার করা হয়।’