আপনার রাশিফল

আজ ১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৫ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ১ ও ৭। শুভ বার:  রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পেতে পারেন। মূল্যবোধ বজায় রাখুন। চোখে কোনো সমস্যা দেখা দিতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। যথাশীঘ্র চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। কোনো আশা পূরণ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতার শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। নতুন বিনিয়োগ ভেবেচিন্তে করুন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। কর্মস্থলে মতানৈক্য এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।