কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজার এলাকা জনবহুল একটি জায়গা। ব্যবসা কিংবা চাকরির সুবাদে অসংখ্য মানুষের আবাসস্থল গৌরীপুর। এত জনবহুল একটি এলাকায় বিনোদনের কোনো ব্যবস্থা নেই। শিশুদের জন্য নেই শিশুপার্ক। শিশুদের জন্য পার্ক থাকা অত্যন্ত জরুরি। শিশুদের মানসিক বিকাশে এর বিকল্প নেই। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম এ রহমান
গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা