হলি ফ্যামিলিতে শোক দিবসে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. দৌলতুজ্জামান, হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ এবং কলেজ ও হাসপাতালের ডা. নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ স্বাচিপের উদ্যোগে গতকাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত        হয়। এতে উপস্থিত ছিলেন স্বাচিপ নেতা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. দৌলতুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল ইসলাম, স্বাচিপ নেতা ডা. মির্জা আরিফুর রহমান, ডা. সালাহউদদীন ও অন্য নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি