জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে দেশের অধস্তন আদালতসমূহে যথাযথ মর্যাদার সঙ্গে নানা কর্মসূচি পালন করেছে। ঐ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতি এ উপলক্ষ্যে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া আয়োজন করা হয় ভার্চুয়াল স্মরণসভার। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। আলোচনায় অংশ নেন ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজিদসহ অন বিচারকরা এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা।