নেত্রকোনা পৌরসভা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান শনিবার সকালে এই ম্যুরাল উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আমির বাসার, নির্বাহী প্রকৌশলী কাজী নূরনবী, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ পৌরসভার কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তরা বলেন, এটা একটি উল্লেখযোগ্য ঘটনা। ম্যুরালটি ছয় লাখ টাকায় নির্মাণ করা হয়। উল্লেখ্য, নেত্রকোনা জেলায় এই প্রথম পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়।