নীলফামারীর সৈয়দপুরে করোনার অজুহাত দেখিয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজিচালিত ট্যাক্সি ও ব্যাটারিচালিত ইজিবাইকগুলোর চালকরা। সরজমিনে দেখা গেছে, সৈয়দপুর চিকলীবাজারে করোনার আগে যাত্রীদের থেকে ভাড়া নেওয়া হতো ১০ টাকা। এখন করোনার অজুুহাতে ভাড়া নেওয়া হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। সৈয়দপুর অটোশ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সংগঠন থেকে কোনো ভাড়া বাড়ানো হয়নি। চালকরা নিজেরা ভাড়া বাড়িয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।