মৌলভীবাজারে করোনায় বিএনপি নেতাসহ চার জনের মৃত্যু

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুমানসহ চার জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা ও জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুমান ছাড়াও শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকার কাঞ্চন চক্রবর্তী শ্যামল ও দেবেশ দত্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে তাদের তিন জনকে সিলেট নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন তাউহীদ আহমদ ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান।