গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে সম্র্রাট (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সম্রাট সহড়াবাড়িয়া গ্রামের লিপ্টন হোসেনের ছেলে। শুক্রবার বিকালে বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় সম্রাট। গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, ছাদ থেকে পড়ে মৃত শিশুর লাশ তার গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।