বদলগাছীতে বালু ব্যবসায়ীকে জরিমানা

বদলগাছীতে বালু ব্যবসায়ী মো. মফিজ উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  তিনি বলেন, সদর ইউপির ডাঙ্গীসারা মৌজার ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বালু ব্যবসায়ী মো. মফিজ উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।