দক্ষিণ আফ্রিকার সাবেক সফল অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন সাবেক উইকেটরক্ষক থামি সোলেকিলে। ২০১২ সালে ইংল্যান্ড সফরে বলের আঘাতে দল থেকে ছিটকে পড়েন সে সময়ের প্রোটিয়া উইকেটরক্ষক মার্ক বাউচার। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ছিলেন সোলেকিলে। কিন্তু তাকে একাদশে জায়গা দেওয়া হয়নি। সোলেকিলের অভিযোগ, স্মিথের বর্ণবাদী মানসিকতার জন্য বঞ্চিত হন তিনি।