অনুশীলনে ফিরছেন তামিম-মুস্তাফিজ

দুই দিনের বিরতির পর আজ থেকে আবারও শুরু হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে ক্রিকেটারদের অনুশীলন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুশীলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। গতকাল বিসিবির মিডিয়া বিভাগের পাঠানো অনুশীলন সূচিতে নাম রয়েছে তাদের। সূচি অনুযায়ী সকাল ১০টায় রানিংয়ের পর ব্যাটিং করবেন। মুস্তাফিজও রানিং, বোলিংয়ে ঘাম ঝরাবেন।

ঈদের আগে থেকেই স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করছিলেন মুশফিক-ইমরুলরা। তামিম সেখানে ছিলেন না। গত ২৫ জুলাই পেটের পীড়ার চিকিত্সা করতে লন্ডনে যান তিনি। ১ আগস্ট দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন তামিম।