জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা, মাতুয়াইল, সারোলিয়া, দনিয়া ও ধলপুরে শোক দিবসের আলোচনা সভা , দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি ও শহীদ সুলতানা কামালের ছোটো ভাই গোলাম আহমেদ টিটু এবং শহীদ সুলতানা কামালের ভাতিজা অধ্যক্ষ রাজীব মোস্তফা।
নেহরীন মোস্তফা দিশি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিশ্বের ইতিহাস নির্মমতার এক কলঙ্কজনক অধ্যায়। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ডে নিহত হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।
তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সেই ভবিষ্যত বিনির্মাণের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইত্তেফাক/বিএএফ