জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্ণীপুরের রামগতি উপজেলায় মহান এ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ ও রামগতি থানা শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ডামুড্যায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল প্রমুখ।
সভা শেষে উপজেলা যুব উন্নয়ন দপ্তর থেকে ৭ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ৬০ হাজার টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
ইত্তেফাক/এএএম