অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে ট্রাম্প

অসুস্থ ছোট ভাইকে দেখতে গতকাল হাসপাতালে যান ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার ছোট ভাই খারাপ সময় পার করছেন। তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তবে তার কী অসুখ সেটা খোলাসা করেননি। তবে হাসপাতালে ট্রাম্পকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেছেন।

মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ। বর্তমানে ট্রাম্পের ইম্পায়ারস রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখাশোনার দায়িত্বে রয়েছেন রবার্ট ট্রাম্প। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি আশা করি সে ভালো আছে। শিগিগরই তার খারাপ সময় কেটে যাবে। হাসপাতালে ভাইকে দেখে আসার পরই নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে যান তিনি।