এফডিসির ১৯টি সংগঠনের শোক দিবস পালন

প্রতিবছরের মত এবারো এফডিসিতে জাতীয় শোক দিবসের আয়োজন করা হয়। চলচ্চিত্র পরিবারের ১৯টি সংগঠন এই আয়োজন করে প্রতিবছর। সবার মত এইদিন মঞ্চে উপস্থিত ছিলেন মিশা সওদাগর।

সকাল ১১টা থেকে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে শুরু হয় ১৯ সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা। এ সময় মঞ্চে হাজির হন চিত্রনায়ক শাকিব খান, নায়ক রিয়াজ, ওমর সানী, অনন্ত জলিল, সাইমন সাদিক, নায়িকা নূতন, রোজিনা, মৌসুমী, নিপুন ও অপু বিশ্বাস। 

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সেক্রেটারি শামসুল আলম ও ১৯ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুকে সকল দলমত ও সংগঠনের ঊর্ধ্বে রাখার দাবি করেন। 

আরও পড়ুন:করোনায় ভারতে লাখো শিশুর শিক্ষা ব্যাহত

তারা বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যিনি সকল বিতর্কের ঊর্ধ্বে। কারণ তিনি বাংলাদেশের জাতির পিতা। আমাদের জাতিস্বত্ত্বার পরিচয় তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে এ আলোচনা সভায় হাজির হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।


ইত্তেফাক/আরআই