ঢাকা শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষদের জন্য খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা দিচ্ছে প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন।
এ বিষয়ে, প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল ইসলাম খান জানান, বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে তারা শুধু ঢাকা শহর নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছেন।
উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে ঢাকা শহরের কিছু নির্মাণ শ্রমিক ও ক্লিনার এবং যশোর জেলার একটি মহিলা অনাথ আশ্রয় কেন্দ্র খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা পেয়েছে।
আরও পড়ুন: জাতীয় শোক দিবস উপলক্ষে শিবচরে ত্রাণ বিতরণ
তিনি আরও জানান, যশোর জেলার বাসুন্দিয়া গ্রামের ৪৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে তারা ইতিমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।
ফাউন্ডেশনটির বর্তমানে পরিকল্পনা আছে আরও তিন মাস এ কার্যক্রম অব্যাহত রাখার। তবে প্রয়োজনে এর কার্যক্রম আরও বাড়ানোরও পরিকল্পনা আছে বলে নাজমুল ইসলাম খান জানান।
ইত্তেফাক/এএএম