শরণখোলায় ৭ হরিণ শিকারি আটক

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের পক্ষিদিয়া এলাকা থেকে বনরক্ষীরা শনিবার (১৫আগস্ট) ভোরে হরিণধরা ৪৫০টি ফাঁদ ও একটি ট্রলারসহ ৭ হরিণ শিকারিকে আটক করেছে।

আটক শিকারিরা হলো-ইব্রাহিম (৩৫), শুক্কুর (১৯), ইলিয়াস (৩০), ইউনুস (১৮), জাকির কাজী (৩৫), মোস্তফা (৩০) ও রাজু (২৫)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে বন বিভাগ জানায়। 

আরও পড়ুন: আওয়ামী লীগ যারা মনে প্রাণে করে, তারা সর্বকালেই সম্মানিত হয়েছেন: শিবলী সাদিক এমপি

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, শনিবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আ. হাইর নেতৃত্বে বনরক্ষীরা বনের পক্ষীদিয়া এলাকায় অভিযান চালিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তটির সময় ৭ জন শিকারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় বনের মধ্যে থেকে শিকারিদের পাতা নাইলনের তৈরি হরিণ ধরা ৪৫০টি ফাঁদসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। 

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএএম