ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার উত্তর হাতকোড়া গ্রামের সাগর আলীর ছেলে সজিব এবং একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম।
জানা গেছে, পাটুরিয়া অভিমুখী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
গোলড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ