‘বিয়ে রুখতে হলে আওয়াজ তোল তালে তালে’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্য বিয়ে প্রতিরোধে পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আরডিআরএস এর উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) লুৎফর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ও আরডিআরএসের বিবি এসজি প্রকল্পের উপজেলা সমস্বয়কারী ঝরণা বেগম প্রমূখ।
এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলার ৬ ইউনিয়নের গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআরএম