নিয়ামতপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রশিদ (৭০) নামে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  রবিবার সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।  

উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘোষকুড়া গ্রামের মৃত- নাজিম উদ্দিনের ছেলে। তিনি গত কয়েকদিন থেকে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। 

স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলা কমিটি মৃত ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন করেছে। 

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, নিয়ামতপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আক্রান্ত হয়ে উপজেলায় মারা গেছেন একজন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুইজনের।

 

ইত্তেফাক/ইউবি