আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ১৯৯১ সালে সারের দাবি করায় বিএনপি সরকার গুলি করে কৃষকদের হত্যা করেছে। তারপরও কৃষক সার পায়নি। আর আওয়ামী লীগ সরকারের আমলে সার চাইতে হয় না। কৃষকের পেছনে সার দৌড়ায়।
রবিবার দুপুরে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষক লীগ আয়োজিত কৃষকদের মধ্যে সার, সবজি বীজ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিবালয় উপজেলা কৃষক লীগের সভাপতি অসিওর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ছাড়াও বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নঈমুর রহমান দুর্জয়, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ্র, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম।
আরও পড়ুন: নওগাঁয় ৫ বছরে পাটের আবাদ কমেছে প্রায় ৩ হাজার হেক্টর
এসময় বেগম মতিয়া চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের আধুনিক কৃষির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। যে কারণে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বাড়তি খাদ্য রপ্তানি করছে। কৃষকদের অবস্থার উন্নতি হয়েছে।
ইত্তেফাক/এসি