বগুড়ার শেরপুরে বাক প্রতিবন্ধী এক নারীকে (৩২) ধর্ষণের ঘটনায় ধর্ষককে আটক করেছে থানা পুলিশ। গত ২৫ জুলাই উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর অভিযুক্তের উপস্থিতি টের পেয়ে রবিবার দুপুরে শেরপুর থানা পুলিশ নিজ বাড়ি থেকে ধর্ষককে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. আব্দুল গফুর ওরফে পুটু ড্রাইভার (৫৫)। তিনি একই গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ঘটনার দিন বেলা ১১টার দিকে ওই নারী বাড়িতে একা ছিলেন। এই সুযোগে পুটু ড্রাইভার তাকে ধর্ষণ করে। ঘটনা জানার পর তাকে ধরতে পুলিশ অভিযানে নাম। কিন্তু তিনি পলাতক থাকায় সম্ভব হয়নি। পরে গোপন খবরে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা মা ও মেয়ের
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/এসি