বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি
হিসাববিজ্ঞান
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করবো।
প্রতিষ্ঠানের ক্ষতির উদ্ভব হয় - অস্বাভাবিক অবস্থায়।
প্রত্যক্ষ ব্যয়কে চলতি কার্য হিসেবে - ডেবিট করা হয়।
উত্পাদনের সাথে সম্পর্কযুক্ত ব্যয়কে বলা হয় - দ্রব্য ব্যয়।
মূলধন বাজেট হল প্রতিষ্ঠানের -বিনিয়োগ পরিকল্পনা।
ক্রয় বিবরণী ও উদ্বৃত্তপত্র তৈরির পর তৈরি করা হয় -নগদ প্রবাহ বিবরণী।
নগদ প্রবাহ বিবরণী হচ্ছে - নগদ আন্ত:প্রবাহ ও বহি:প্রবাহের হিসাব।
বাংলাদেশ স্টক একচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক বিবরণী হচ্ছে -নগদ প্রবাহ বিবরণী।
হিসাবের প্রধান বই হচ্ছে - নগদান বই।
অনগদ হিসাবসমুহ প্রদর্শন করা হয় না - নগদান বহিতে।
অনগদ খরচ প্রণয়নে অনুসরণ করা হয় - দু’তরফা দাখিলা পদ্ধতি।
নগদ আন্ত:প্রবাহ ও নগদ বহি:প্রবাহ সংক্রান্ত তথ্য পাওয়া যায় - চলতি আয় বিবরণীতে।
আর্থিক বিবরনী প্রস্তুতের সাথে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত ও উপস্থাপনা বাধ্যতামূলক করা হয়েছে - ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
হিসাবরক্ষণের উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় - মধ্যযুগে।
পরিসম্পদ - মূলধন+দায়-দায়িত্ব।
পূর্বাবস্থায় যে কোন রূপ পরিবর্তনকেই বলা হয় - ঘটনা।
IASC অবস্থিত - যুক্তরাজ্যে।
যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট জের থাকা মানে বোঝায় - লিপিবদ্ধকরণে ভুল হয়েছে।
হিসাব এর উদ্বৃত্তকরণ বলতে বোঝায় - হিসাবের ডেবিট ও ক্রেডিট যোগফলের পার্থক্য নির্ণয়।
ডেবিট ব্যালেন্সের নির্দেশক হচ্ছে - ডেবিট > ক্রেডিট।
লেনদেন ও ঘটনার মধ্যে সম্পর্ক হল - প্রতিটি লেনদেন ঘটনা কিন্তু প্রতিটি ঘটনা লেনদেন নয়।
হিসাববিজ্ঞানের তথ্য ব্যবহারকারী হলো -প্রতিযোগী, আয়কর কর্তৃপক্ষ,গবেষকগণ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রভৃতি।
নামিক হিসাবের পূর্বে প্রাপ্য,প্রদেয়,অপ্রদত্ত বা অনুপার্জিত যুক্ত হলে তাকে বলে-প্রতিনিধিত্বমূলক ব্যাক্তিবাচক হিসাব।
হিসাববিজ্ঞানের সনাতন পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট করার নিয়মকে বলা হয় - হিসাববিজ্ঞানের সোনালী নিয়ম বা স্বর্ণসূত্র।
হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয় - ইতালিকে।
Debit এবং Credit শব্দ দু’টির উত্পত্তি -ল্যাটিন শব্দ Debere এবং Credere শব্দ হতে।
Debere এবং Credere শব্দ দু’টি প্রথম ব্যবহার করে - Florence Bank.
রাজস্ব হিসাবের স্বাভাবিক জের - ডেবিট হতে পারে না।