মীরজাদী ফ্লোরা সেব্রিনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (আইইডিসিআর) মীরজাদী সেব্রিনাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
অধ্যাপক সেব্রিনা ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস নিপসম- ইপিডেমিওলজিতে এম পি এইচ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়- পিএইচডি ফেইমের- মেডিক্যাল শিক্ষায় দুই বছরের ফেলোশিপ করেন। তিনি স্বাস্থ্য ক্যাডারে পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে ১৯৯৯ সালে নিপসমে যোগদান করেন। প্রজ্ঞাপনে অবশ্য অধ্যাপক মীরজাদীকে অতিরিক্ত মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর সংবাদ ব্রিফিং করতেন অধ্যাপক মীরজাদী। তখন থেকেই তিনি আলোচনায় আছেন।