১০০ পর্বের পথে ধারাবাহিক ‘তোলপাড়’

১০০ পর্বের পথে দীর্ঘ ধারাবাহিক ‘তোলপাড়’। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও মুসাফির রনির পরিচালনায় ‘তোলপাড়’ নাটকটি নিয়মিত প্রচারিত হচ্ছে আরটিভিতে। প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায়।

‘তোলপাড়’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডা:এজাজ, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, সাজু খাদেম, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, শারমীন জোহা শশী, নিলয় আলমগীর, রাশেদ মামুন অপু, ফারজানা ছবি, নাবিলা ইসলাম, নুশরাত জাহান পাপিয়া, ইমু শিকদার, রাইজা রশিদ, নুর এ আলম নয়ন, মিলন ভট্টাচার্য্য, দুখু সুমন, অনুভব মাহাবুব, মামুদ আহমেদ, শাওন আহমেদ প্রমুখ।