চন্দনাইশ উপজেলার মধ্যভাগ দিয়ে যাওয়া চূড়ামণি সড়কটি বেহাল। জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে চলাচল করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসী। চন্দনাইশ থানা এবং উপজেলা সদর হাসপাতালের পাশ দিয়ে যাওয়া দীর্ঘ ১২ কিলোমিটার সড়কটি কার্পেটিং করা থাকলেও বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাদাপানি জমে একাকার হয়ে পড়েছে। চূড়ামণি সড়কটি দিয়ে প্রতিদিন পূর্ব জোয়ারা বড়ুয়াপাড়া, মধ্যম জোয়ারা, পাঠানদণ্ডী ও কানাইমাদারী এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম। স্থানীয় পৌর কাউন্সিলর মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি মেয়র সাহেবকে অবহিত করা হয়েছে।