বিনা মূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগরের সাধারণ মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। রবিবার উপজেলা সদরের নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন ৫৫, পদাতিক ডিভিশনের ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দীন আহম্মেদ। তিনি বলেন, রোগীদের বিভিন্ন ধরনের চিকিত্সাসহায়তা দেন লে. কর্নেল ডা. রেজওয়ানুল হক, এফসিপিএস (সার্জারি), লে. কর্নেল ডা. ফাতেমা জেরিন খান, এমডি (ফার্মাকোলজি), রুবানা জাহান শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বিপ্লব কুমার দে।